www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দালালি-ব্যবসা



দালালি-ব্যবসা
সাইয়িদ রফিকুল হক

নগদ পয়সা কত পাবি?
ডিগবাজি আর কত খাবি?
করবি কত টালবাহানা?
ধরবি কত লাভের বায়না?
লাভের খাতায় হিসাব দেখে,
নিজের পাপটা রাখছো ঢেকে!
দালালি যে ব্যবসা এখন
অনেক বেশি লাভের,
তাইতো দেখি পশুগুলো
খাচ্ছে খাবার পাপের।
দেশে এখন লাভের আশায়
ঘুরছে দালাল বেশি,
রাজনীতিতে নাম-লিখিয়ে
ভণ্ড ফুলায় পেশী।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ২৯/০৫/২০১৭
    সুন্দর লেখা লেখককে শুভেচ্ছা
  • শেলি ২৮/০৫/২০১৭
    ভাল লিখেছেন
  • Tanju H ২৮/০৫/২০১৭
    সুন্দর কবি।শুভেচ্ছা নিবেন।
  • বাস্তব।
    • ধন্যবাদ আপনাকে। আর শুভেচ্ছা।
 
Quantcast