www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিনদুপুরে অমাবস্যা



দিনদুপুরে অমাবস্যা
সাইয়িদ রফিকুল হক

চাঁদ মুখে যে রাহুর দশা,
দিনদুপুরে অমাবস্যা!
তোমার মুখে হঠাৎ করে
জমলো কেন মেঘ?
মনখারাপের মাতাল-নেশায়
ঝড়ো-হাওয়ার বেগ!
মনটি তোমার ভালো ছিল
মেঘ এনেছে কে,
মাঝে-মাঝেই মেঘের মতো
উঠছো তুমি ডেকে!
জীবনটা তো খেলনা নয়
ভাঙ্গবে নিজের ভুলে,
বিষের পাত্র লাথি মেরে
অমৃত নাও তুলে।
দিনদুপুরে সূর্য ওঠে
আলো ছড়ায় শুধু,
রাতের বেলা সবার জন্য
জোছনা বিলায় মধু।
অমাবস্যা জমবে কেন
তোমার অমন মুখে?
ভুলমানুষটা ঝেড়ে ফেলে
থাকো তুমি সুখে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আতাম মিঞা ০৯/০৫/২০১৭
    ভাবার্থে ভালো
  • শেখ আজিম উদ্দীন ০৯/০৫/২০১৭
    দারুণ লিখেছেন কবি।
  • ভাঙ্গবে > ভাঙবে
  • অমাবশ্যা > অমাবস্যা
  • সুন্দর লিখেছেন কবি
 
Quantcast