www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুসলমানের ধর্মনেশা



মুসলমানের ধর্মনেশা
সাইয়িদ রফিকুল হক

ঈমান বেচলে অস্ত্র পাবে
আরও পাবে খুন,
মুসলমানের ধর্মনেশায়
আজ লেগেছে ঘুণ!
সহজপথে চাচ্ছে সবাই
খুব যে বড় ধার্মিক হতে,
মাথায় টুপি লম্বা-জোব্বা
কিন্তু কেউ নাই সত্যে!
ধর্ম এখন নেশার মতো
গিলছে অনেক পাষণ্ড,
কিন্তু দেখি ঈমান ছাড়া
তারা অতি ভণ্ড!
তোমার যদি থাকে ঈমান
বুকের মধ্যে একটুখানি,
তবে শোনো ওই কান পেতে:
সাধকগণের অমিয় বাণী।
ধর্মনেশায় মানুষখুনের
নাই যে কোনো অনুমতি,
তবুও কেন ভণ্ডগুলোর
ঠিক হয় না মতিগতি!
ধর্ম হলো সাধনার ফল
নাই যে এতে নেশা,
এখন দেখি ধর্মজীবী
গড়ছে অনেক পেশা!
মুসলমানের ধার্মিক হয়ে
ধর্মনেশা ছাড়তে হবে তাই,
এই দুনিয়ায় নেশাখোরের
বাঁচার কোনো উপায় নাই।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো। বেশ ভালো। শুভেচ্ছা।
  • শুভকামনা।
 
Quantcast