www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষের পুঁটলি



বিষের পুঁটলি
সাইয়িদ রফিকুল হক

আগুনভরা বুকে তোমার
ফলবে নাকো ফসল,
তোমার বুকে নাই যে মাটি
কেমনে পাবে আসল!
বুকটা তোমার বিষেভরা
তুমি হিংসার খনি,
আগুনভরা বুকে তুমি
হবে চোখের মণি?
সোনার ফসল চাইলে তুমি
বুকটা করো খালি,
নইলে তুমি বিষের পুঁটলি
হবে চোখের বালি।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসংখ্য ধন্যবাদ বন্ধু।
  • রাবেয়া মৌসুমী ২০/০৪/২০১৭
    কবি ? কেন এত অভিযোগ,এত অভিশাপ? ভালোলাগলো।
  • বা, বেশ! ভালো। শুভেচ্ছা।
  • ভাল!
    • ধন্যবাদ বন্ধু। আর শুভকামনা।
 
Quantcast