www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবুও তোমার জন্য কিনেছি লালশাড়ি



তবুও তোমার জন্য কিনেছি লালশাড়ি
সাইয়িদ রফিকুল হক

মেলা থেকে তোমার জন্য
কিনেছি যে লালশাড়ি,
তবুও তুমি বন্ধু আমার
ফিরে আসো বাড়ি।
গরিব-শিক্ষক আমি একজন
পাইনি কোনো বৈশাখী-ভাতা,
তোমার শাড়ি কিনতে তবুও
বিক্রি করেছি বই-খাতা!
সারাবাংলায় সবাই পেলো
সরকারি বৈশাখী-বোনাস,
আমরা সবাই গরিব-শিক্ষক
পাইনি কোনো অনার্স!
অনেক কষ্টে তবুও বন্ধু
তোমার জন্য কিনেছি লালশাড়ি,
এবার তুমি ফিরে আসো
নিশ্চিন্তমনে তোমার বাড়ি।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ।।।অপুর্ব কবিতা।
  • আব্দুল হক ১৫/০৪/২০১৭
    বেশ! ভালো হয়েছে! ধন্যবাদ!
  • বা বাহ! বেশ দারুণ লিখেছেন কবি...
 
Quantcast