www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অর্থদাস



অর্থদাস
সাইয়িদ রফিকুল হক

তোমার এখন অনেক টাকা,
কিনতে পারো নগর-ঢাকা।
চারিদিকে উড়ছে কত বন্ধু!
তোমার এখন সুখ যে শুধু।
তোমার কাছে মানুষ পণ্য,
তবুও তুমি মান্যগণ্য!
নকল-মানুষ চারিপাশে,
তোমায় দেখে কত হাসে!
তুমি নিজেও এক জঘন্য,
এই সমাজে তবুও তুমি মান্যগণ্য!
অর্থদাসদের দিন যে এখন
ওরাই এখন মানী,
তোমরা সবাই পালিয়ে যাও
আছো যত জ্ঞানী।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর বলেছেন।
  • কথা ঠিক;
    Good মানে = সেইরাম অইছে.

    Thanks
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে শুভেচ্ছা।
  • দীপঙ্কর বেরা ১২/০৪/২০১৭
    বেশ
  • ফয়জুল মহী ১১/০৪/২০১৭
    মনোমুগ্ধকর রচনাশৈলী।
  • খুব সুন্দর
 
Quantcast