www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট পাওয়ার অপেক্ষা



কষ্ট পাওয়ার অপেক্ষা
সাইয়িদ রফিকুল হক

নদীর ঘাটে ওই নৌকাটি
ছিল চিরবাঁধা,
তবুও তুমি ফিরলে নাতো
অভিমানী-রাধা!
মেঘ ছিল না আকাশপানে
বসে ছিলাম ঘাটে,
কষ্ট পাওয়ার অপেক্ষাতে
সূর্য গেল পাটে!
তোমার মনে কোথায় যেন
খুব জমেছে মেঘ,
এরই সঙ্গে পাল্লা দিয়ে
বাড়ছে ক্রোধের বেগ!
বন্ধু তোমার মনটা পেতে
ছিলাম বসে ঘাটে,
জানি নাতো বন্ধু তুমি
মনবিকালে কোন্ হাটে?
কষ্ট পাওয়ার অপেক্ষাতে
একলা হাসি আপনমনে,
এরচে ভালো বসত করি
বিজন কোনো বনে!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালোলাগার অনেক শুভেচ্ছা।
  • আরিফ মুহাম্মদ ১১/০৪/২০১৭
    অসংখ্য শুভেচ্ছা কবি সুন্দর হয়েছে।
  • চমৎকার কম্পোজিশন।
 
Quantcast