www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার পণ



ভালোবাসার পণ
সাইয়িদ রফিকুল হক

প্রণাম তোমায় করবো নাকো
ভক্তি আছে মনে,
নাই যে আমি লোকদেখানো
ভালোবাসার পণে।
মনের ভিতর দেব্তা তুমি
তোমায় পূজি রোজ,
তবুও তুমি একদিনও যে
নিলে নাতো খোঁজ!
ভালোবাসার শক্তি আছে
আরও আছে মন,
তবুও দেখি আমার জন্য
তোমার নাই যে পণ।
ভালোবাসা একলা মনে
কোথায় চলে শুনি?
তোমার নজর পাওয়ার আশায়
দিনটা চলি গুনি।
আমার মনে দেব্তা তুমি
তোমার মনে দাসী!
মিছেই তুমি বললে বন্ধু
‘তোমায় ভালোবাসি’।
খাঁটি মনে এবার করো
ভালোবাসার পণ,
চিরদিন যে পাবে বন্ধু
তুমি আমার মন।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো। শুভেচ্ছা।
  • beautiful
  • খন্দকার সাকিব ০৫/০৪/২০১৭
    আসাধারন
  • ভগবান গণেশ ০৫/০৪/২০১৭
    অনেক সুন্দর। ভালো লাগলো।
 
Quantcast