www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবার জীবন



সবার জীবন
সাইয়িদ রফিকুল হক

তোমার জীবন খুব যে দামি
যাচ্ছো তুমি সিঙ্গাপুরে,
আমার জীবন তুচ্ছ অতি
পড়ে আছি মিরপুরে!
আমার আবার জীবন কী রে?
মানুষ আমি তুচ্ছ অতি,
তোমার জীবন অনেক দামি
হীরা-পান্না আলো-মোতি!
নিজের জীবন ভাবলে তুমি
অনেক বেশি দামি,
অর্থমোহে পাগল হয়ে
মানুষ হওনি নামি।
নিজের জীবন রাখবে কত
আলোকসজ্জায় ভরে?
সবার জীবন কেমনে বাঁচে
ভাবো জীবনভরে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৪/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আব্দুল হক ০৩/০৪/২০১৭
    ভালোবাসি, আপনার লিখা! আশা আরো ভালো লিখা!ভালোবাসি, আপনার লিখা! আশা আরো ভালো লিখা!
  • সুন্দর কথামালা
    • আপনাকে অশেষ ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে একরাশ শুভেচ্ছা।
 
Quantcast