www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাম্প্রদায়িক



সাম্প্রদায়িক
সাইয়িদ রফিকুল হক

তোমার রঙের হোলি দেখে
কলজে জ্বলে কার?
মানুষ-নামের পশু ওরা
সাম্প্রদায়িক আর।
খুশি মনে হোলির রঙে
করছে মানুষ ফুর্তি,
তুমি পশু ধরলে কেন
হঠাৎ অগ্নিমূর্তি?
বাড়ি তোমার কোন দেশেতে?
নামটা বলি পাকিস্তান,
হোলির রঙে হয় না বেজার
খাঁটি মুসলমান।
তোমার রঙের হোলি দেখে
ক্ষেপছে যত অধার্মিক!
ওরা হলো বাংলাদেশের
আসল সাম্প্রদায়িক।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৩/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ২৮/০৩/২০১৭
    ফাইন
  • সুন্দর। শুভেচ্ছা প্রিয়।
  • লীনা জাম্বিল ২৭/০৩/২০১৭
    বেশ সুন্দর, সহজ ভাষায় মানসিকতার প্রকাশ
 
Quantcast