www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পঁচিশ তারিখ একাত্তরে



পঁচিশ তারিখ একাত্তরে
সাইয়িদ রফিকুল হক

পঁচিশ তারিখ একাত্তরে
দস্যু এলো বাংলাদেশে,
পশুগুলোর আক্রমণে
দেশটা গেল রক্তে ভেসে।
পাকিস্তানের পশু ওরা
ওদের যে নাই ধর্ম কোনো,
এমন হিংস্র নরপশু
আর তো কোথাও নাই জেনো।
নয়টি মাসে হামলা করে
মারছে মানুষ নির্বিচারে,
লাল হয়েছে নদীর জল
পাকবাহিনী মানুষ নারে।
ইতিহাসের পঁচিশ তারিখ
ভুলবে নাতো বীর-বাঙালি,
মানুষহত্যার করুণ দিনে
পাকসেনাদের দিচ্ছি গালি।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৩/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ১৩/০৩/২০১৭
    অনেক সুন্দর
  • তাবেরী ১৩/০৩/২০১৭
    অনেক ভালো লাগলো
  • রাবেয়া মৌসুমী ১৩/০৩/২০১৭
    ধন্যবাদ কবিকে।
  • আব্দুল হক ১২/০৩/২০১৭
    সত্যকথা! ধন্যবাদ
  • ভালো লাগলো
 
Quantcast