www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ একটি ফুল



মানুষ একটি ফুল
সাইয়িদ রফিকুল হক

মানুষ একটি ফুলের মতো
আছে তাহার দুইটি ধারা,
একটি পুরুষ আরটি নারী
বুঝতে পারে মানুষ যারা।
পুরুষ হয়ে মারলে নারী
গর্ব হবে চিরক্ষয়,
প্রেম দিয়ে তাই করতে হবে
সব মানুষের হৃদয় জয়।
পশুর আছে মারামারি
আর যে আছে হিংসা-ক্রোধ,
মানুষ হলে প্রেম দিয়ে ভাই
নাও না তুমি প্রতিশোধ।
মানুষ হলো জগতসেরা
অতিসুন্দর একটি ফুল,
নারী-পুরুষ মিলেমিশে
শুধরে নিবে সকল ভুল।
ফুলের মতো ফুটবে সবাই
রাখবে তোমার চির-সুবাস,
এই দুনিয়ায় মিলেমিশে
নারী-পুরুষ করবে বসবাস।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৩/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ
  • আব্দুল হক ১০/০৩/২০১৭
    সুন্দর কবিতা , মোবারকবাদ!
  • রাবেয়া মৌসুমী ১০/০৩/২০১৭
    বেশ!
  • বেশ ভালো।
  • ফয়জুল মহী ০৯/০৩/২০১৭
    স্বতঃস্ফূর্ত চয়ন
 
Quantcast