www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিথ্যাকথার রাজত্ব




মিথ্যাকথার রাজত্ব
সাইয়িদ রফিকুল হক

মিথ্যা এখন গলার কাঁটা
সত্যপথে চলছে ভাটা।
মানুষ এখন বদ্ধপাগল,
দিনে-রাতে বাড়ছে ছাগল!
পাগলগুলোর বড়াই বেশি,
মূর্খগুলোর ফুলছে পেশী!
যুগজামানা এমনতর,
ভণ্ডগুলো পাচ্ছে পদ বড়সড়!
মিথ্যাবাদীর দাপট দেখে,
সূর্যটা যে যাচ্ছে ঢেকে!
সত্যকথার সুবাসখানি
পাচ্ছি নাতো আগের মতো,
জটিল-যুগে কঠিন-রোগে
ভণ্ডগুলোর রাজত্ব!
সত্যবলার মানুষ আছে?
থাকলে তুমি দাও না সাড়া,
মিথ্যাদুর্গে লাথি মেরে
সত্যধরে হও না খাড়া।
পৃথিবীতে সত্য থাকুক
টুটে যাক মিথ্যা যতো,
একনিমিষে ধ্বংস হোক
মিথ্যাকথার রাজত্ব।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোনালিসা ২৮/০১/২০১৭
    দারুন
  • ভালোলাগা রেখে গেলাম।
  • বেশ
 
Quantcast