www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজপাগল



কাজপাগল
সাইয়িদ রফিকুল হক

ভাগ্যখানা নিজের হাতে
গড়তে যদি চাও,
মনটি তোমার কাজের মাঝে
এখন ছেড়ে দাও।
ঘরে বসে বালিশ ছিঁড়ে
হয় না কেহ বীর,
অর্থলোভী-ভণ্ডগুলো
হয় না কারও পীর।
কামেল-দরবেশ হতে চাইলে
হও না সাধক বড়,
আলসেমিটা ঝেড়ে ফেলে
কাজটা আঁকড়ে ধরো।
টিয়াপাখির ভাগ্যগুনে
হয় না কিছু ভাই,
নিজের হাতে ভাগ্যটাকে
গড়বে তুমি তাই।
ভাগ্যখানা বদলে যাবে
খোলো শ্রমের আগল,
জীবনটাকে ভালোবেসে
হও না কাজপাগল।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কাজকে ভালবাসুন,অনবদ্য।
  • কর্মী হবার জন্য অনুপ্রেরণা জোগাবে এই কবিতাটি। শুভেচ্ছা রইল। এরকম আরও কবিতা লিখে যান।
  • অসাধারণ লেখা, বেশ ভাল লাগলো!
  • খুব ভালো। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
  • সুন্দর ,শুভেচ্ছা রইলো
  • আব্দুল হক ২৬/০১/২০১৭
    সুন্দর হয়েছে; ধন্যবাদ
 
Quantcast