www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনটা যে রঙিন ফুল



জীবনটা যে রঙিন ফুল
সাইয়িদ রফিকুল হক

জীবনটা যে রঙিন ফুল,
পাপড়িভরা অনেক ভুল।
ভুলের খাতা ছিঁড়তে হবে,
মানুষ হতে পারবে তবে।
একটা জীবন—ছোট্টজীবন,
থাকবে কেন ভুলের বসন?
ভুল করেছে ভুক্তভোগী,
ভুল করে না মহাযোগী।
সাধুর বেশটা ধরতে হলে,
ভুল কোরো না বাহুবলে।
বিবেক তোমার জাগাও এবার,
মানুষ তুমি হবেই হবে আবার।
জীবনটা যে রঙিন ফুল,
আর কোরো না কোনো ভুল।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১২/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানসূর আহমাদ ১০/১২/২০১৬
    সুন্দর উপদেশমূলক ছড়া। ভালো লাগলো।
  • ফুল তো ভুল হয় না
    ফুলের শুধু ঘ্রাণ পাও যায়
    হতেও পারে সুগন্ধী কিংবা দূরগন্ধ ফুল -
    বেশ লাগল--------
 
Quantcast