www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ার বাঁধন

যেখানে আকাশ দেখা যায় নীল,
বাতাস বহে বর্ণিল
অপলক দৃষ্টিতে চোখের ক্যানভাসে,
ঘুরেফিরে আসে স্মৃতির সমুদ্রর।
পথের সীমানা পেরিয়ে পথ তবু চলে যায়ে দূরে
চলে যায় প্রিয় মানুষ, মনে মায়া বাড়ে।
রক্তাক্ত প্রতিমায় রং ছবি আঁকে,
ভোরের পাখি তবু আসে আবার ফিরে,
আসবে না সে যে চলে যায় বাঁধন ছিড়ে,
তবো দিবানিশি, প্রতিদিন তাঁর অপেক্ষা চলে।
মেঘলা প্রবাহে কত সময়ের আকুতি,
অভিমানে ঝরতো দুনয়নের পানি
অভিমান তবো হারাতো অভিমানের আড়ালে
হঠাৎ আবার রোদের আগামনে দুঃখ ভুলে যেতে।
দিনগুলো একাকি,একলা কেটে যায়,
স্বপ্ন ভাঙার যন্ত্রণায় হৃদয় ক্ষতবিক্ষত হয়।
খোঁজাখুঁজি তবো চলে অভিরাম,
সুখের বিরহে চোখ করে টলমল।
কিছুই আর ভালো লাগেনা,
সাগরিকার গর্জন,
নদী কিনাড়ার মৃদু মৃদু পাবন
নির্জন রাতের জোসনার বৃষ্টি,
পূর্ণিমা রাতের রূপ বিলাসী চাঁদ
তাঁকে ঘীরেই থাকে অবহেলিত সুখ,
সে আমার বেচে থাকার কল্পনার নীড়।
------
২৪-০৩-২০১৯
#বরিশাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast