www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

স্বপ্নগুলো ছায়ার মত পিছনে পিছনে ঘুরপাক খায়।
কিন্তু এ তো আসল স্বপ্ন নয়,
এ স্বপ্ন তো ঘুমন্ত,
এ স্বপ্নের কোন মূল্য নেই।
এই স্বপ্ন শুধুই কষ্টের মরিচীকা,
আসে আবার চলেও যায়।
কখনো ভয়ের পাহাড়,
আবার ক্ষণিকেই বিলীন।
কখনো রঙমাখা সং আবার পরক্ষণে ঘূসর বালি,
কখনো পুষ্পকুঞ্জ এবং পরে সাহারা।
আলোর স্বপ্ন সামনে দেখায়,
মানুষের হৃদয়ে আশা জাগায়,
এ স্বপ্নে মানুষ বড় হয় আর
এটাইতো আসল স্বপ্ন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast