www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটু সুখবর

খারাপ খবরের মধ্যে ভালো একটাই ,
১০ এর নীচে করোনা, স্বস্তিতে সবাই।
এবার বুঝি সুবাতাস বহিছে দিকে দিকে,
বিশ্বে শান্তি রেখা বিধাতা দিয়েছে এঁকে।
এ মৃত্যুপুরী আবার হবে যে আলোকিত,
মৃত্যুভয়ে মানুষ আর হবে না যে ভীত।
পাখিরা গাবে গান, হিজল গাছের ঢালে,
করোনা রোগী ফেলে কেউ যাবে না চলে।
অক্সিজেনের স্বল্পতা থাকবে না আর,
কোল খালি হবে না আর কোন মা’র।
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবারই,
আন্দোলিত হবে ধরা, প্রত্যাশা একটাই।
.............................................
স্বপন রোজারিও (মাইকেল) ২৯.০৪.২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast