www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অক্সিজেন

করোনার ঘৃণ্য থাবায়
চলছে আজ হাহাকার,
শ্বাস কষ্ট বেড়ে যাচ্ছে,
অক্সিজেন দরকার।
অক্সিজেনের অভাবে
আজ মরছে মানুষ লাখে,
হাসপাতালে নাই অক্সিজেন
কে তার খবর রাখে?
অক্সিজেনের মধ্যে থেকেও
এর গুরুত্ব যদি না বুঝি,
সাহারা মরুভূমিতে তবে
পানি কেন আমরা খুঁজি?
না কেটে বৃক্ষলতা,
লাগাই যদি গাছের চারা,
অক্সিজেন আপনি আসবে
আলোকিত হবে এ ধরা।
...........................................................................
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast