www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাস্থ্যবিধিতে জীবন রক্ষা

মৃত্যু কমছে না যে, এখন কি যে করি?
এবাদত বন্দেগি করি, সারা রাত্রি ভরি।
ঠাঁই নাই হাসপাতালে, নেই বেড খালি,
বন থাকলেও কোথা, নেই যে বনমালী।
এই বিশ্বচরাচরের এখন কি যে হবে?
সব প্রাণ বিলুপ্ত হয়ে ইট-পাথর রবে?
নিথর ধরায় কি লাভ, না যদি থাকে প্রাণ
প্রাণহীন পৃথিবী কখনো হয় কি মহিয়ান?
পৃথিবী প্রাণবন্ত রাখতে স্বাস্থ্যবিধি মানি
তবেই জীবন রক্ষা, সবাই আমরা জানি।
..........................................................................
-স্বপন রোজারিও (মাইকেল), 26.04.21
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast