www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনায় প্রার্থনা

করোনায় মৃত্যুরোধে করছি শুধু প্রার্থনা,
চরিত্রটা বদলে দিতে করছি কি সাধনা?
অন্যায় কাজ যত আছে করছি দু’হাত ভরে,
তাহলে দয়াময় শুনবে প্রার্থনা কি করে?
খুন আর ধর্ষণে যে ভরে গেছে সমাজ,
তাহলে লাভ কি তাতে করে রোজা-নমাজ।
নিজের হিংসার মশাল রাখলে জেলে,
কবুল হবে না মুনাজাত সৃষ্টিকর্তার দিলে।
লোভ-কাম ভুলে দিয়ে করলে আরাধনা,
করোনার সংকটেও শুনবেন তিনি প্রার্থনা।
সকলে প্রতিজ্ঞা করে ধর্মের পথে চলি,
মুখে মুখে মানবকুলের জয়-গাঁথা বলি।
স্বপন রোজারিও (মাইকেল) 20.04.2021
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast