www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে কি সুন্দর দিন কাটাইতাম (৫১)

পাট বাংলাদেশের সোনালী আঁশ। আমরা ছোট বেলা বিপুল পরিমান পাট উৎপাদন করেছি। পাটের সেই দিন আর নেই। পাট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাজে আসে। পাট খুব সহজেই জন্ম লাভ করে। তেমন একটা যত্নের প্রয়োজন পড়ে না। পাট গাছ ছোট অবস্থায় শাক হিসেবে ব্যবহৃত হয়। পাট শাক খুবই উপকারী। পাট শাক খেলে অনেক রোগ শরীরে বাসা বাঁধতে পারে না। পাট ক্ষেত নিরানী দেয়া অপেক্ষাকৃত সহজ। তবে রোদে মানুষকে কাবু করে ফেলে। এই রোদে বিশেষ কাজ করে পাতলা। অনেক জন মিলে পাট ক্ষেত নিরানী দিতাম আর জীবনের গল্প বলতাম। এই পাট বড় হলে কেটে পানিতে জাগ দিতে হয়। পরে শোলা থেকে পাট আলাদা করা হয়। একে পাট লওয়া বলে। শোলা জালানী হিসেবে ব্যবহৃত হয়। আর সোনালী আঁশ পাট বিক্রি করা হয় বাজারে। এই পাটের জীবন চক্রে আমরা নিজেদের হারিয়ে ফেলতাম এবং জীবনের মানে খুঁজতাম।

-স্বপন রোজারিও (মাইকেল)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast