www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঠকবাজ

কেমন করে শান্তি রবে
ঠকবাজের এই দেশে,
ভাল মানুষ কেন যেন
যাচ্ছে জালে ফেঁসে।

লোক ঠকিয়ে মহানন্দে
ঘুরছে যে ঠকবাজ,
ধরাকে সারা জ্ঞানে
হয়েছে মহারাজ।

কারি কারি টাকা কামায়
কুট বুদ্ধির ছলে,
মুর্খ শিক্ষিত হয়
কাঁচা টাকার বলে।

পাজেরো গাড়িতে চড়ে
বাসায় এয়ারকন্ডিশন,
ক্ষণে ক্ষণে বিদেশ যায়
ভালো রাখতে মন।

ঠকবাজের দেশে ও ভাই
আমরা সাধারণ,
শত কষ্টের পরেও যে
ভিজে যায়না মন।
ঢাকা, ১৬/০৭/২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast