www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রমিক দিবসের অঙ্গীকার

প্রতি বছর ঘুরে ঘুরে
শ্রমিক দিবস আসে,
শ্রমিকদের অভাবে কিন্তু
কেউ থাকে না পাশে।

সারাদিন কাজ করে
বেতন পায় অল্প,
তাদের নিয়ে খবর হয়না
লিখেনা কেউ গল্প।

ছাঁটাই হচ্ছে শ্রমিকরা
দিতে পারেনা ঘর ভাড়া,
নাজেহাল হচ্ছেন তারা
আবার বাড়িওয়ালার তাড়া।

সারা দিন পরিশ্রমেও
মালিকের মন না ভরে,
টাকার জন্য না কিনে ওষধ
ধুঁকে ধুঁকে মরে।

দেশের সব শ্রমিককে
দিতে হবে ন্যায্য অধিকার,
আজকের শ্রমিক দিবসে
এটাই হোক অঙ্গীকার।
০১.০৫.২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast