www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দান

প্রচার আর নামের জন্য, করো না ভাই দান,
এধরণের দানের মধ্যে, থাকে না কোন মান।
৫শ টাকার ত্রাণ দিতে, এতো লোক যাদি লাগে,
জনগণের প্রতি ভালবাসা, কেমনে তাতে জাগে?
নামের যদি দরকার হয়, দান করে তা নয়,
কঠোর পরিশ্রমের বলে, নাম অর্জন যে হয়।
আসুন সবে প্রতিজ্ঞা করি, করবো দান একজনে,
ঘরে ঘরে ত্রাণ দিয়ে, জিতবো করোনার এই রনে।
১০.৪.২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • গাজী তারেক আজিজ ১০/০৪/২০২০
    সঠিক ভাবে ফুটে উঠেছে
  • ফয়জুল মহী ১০/০৪/২০২০
    Right
 
Quantcast