www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একে অপরের তরে ভাবে অন্তরে

দীপ ভাবে
আমি ক্ষুদ্র প্রদীপের কাছে!
প্রদীপ ভাবে
আমি ক্ষুদ্র চাঁদের কাছে!
চাঁদ ভাবে
আমি ক্ষুদ্র সূর্যের কাছে!
সূর্য ভাবে
আমি ক্ষুদ্র আয়নার কাছে!
আয়না ভাবে
আমি ক্ষুদ্র মানুষের কাছে!
মানুষ ভাবে,
আমি ক্ষুদ্র সৃষ্টির কাছে!
সৃষ্টি ভাবে
আমি ক্ষুদ্র কর্মের কাছে!
কর্ম ভাবে
আমি ক্ষুদ্র প্রশংসার কাছে!
প্রশংসা ভাবে
আমি ক্ষুদ্র বোধহয় শিল্পীর কাছে!
সবাই ভাবে
একে অপরের অন্তরের কাছে!
>☆<
~~~ সূর্য্যিন্দুদীপ রাজ ~~~
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast