www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শান্তি

শান্তির পায়রা ওড়ছে আকাশে
নাফ নদী ওপার হতে নরওয়ের সীমানাতে
শান্তি হায় আজ নিজেকেই চিনেনা
অভিধানের পাতাতে শব্দটা বুঝেনা।
শান্তির মানে যদি হয় ড্রাকুলার বিষদাত
শান্তির পরশে হয় যদি বিশ্ব মানবতা কুপোকাত!
তবে সুচি তুমি ঠিক পথে আছ হে
তোমার শান্তির বারতা আরও দাও ছড়িয়ে।
পৃথিবীর তাবৎ শব্দকোষ হতে নিজ হাতে
শান্তির যে অর্থ আছে পার যদি দিও মুছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast