www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সংশয়িত

মেঘেরা জমাট বেঁধে চলেছে পাহাড়ের  চূড়ায়
অজস্র ইন্দ্রিয় নিয়ে বৃষ্টি কি আসবে
আসবে কি জল নূপুরের রিনিঝিনি ধারায়
পিপাসার কাঁটাতার বেয়ে বিদগ্ধ ধরায়
যেমন উর্বশী মেয়েরা আসে ক্ষুধার্ত তৃপ্তির ক্লান্তি নিবারনে
পাহাড়ের কাছে মেঘের প্রতিজ্ঞা ছিল ঝরে পড়ার সঘন গর্জনে
যেমনটা ছিল তোমার আমার বিষন্ন অন্ধকারের কাছে সাঁঝবেলায়
বৃষ্টির প্রতিজ্ঞা লেখা আছে মেঘের ভালোবাসায়
তোমারটা ছিল আমার নির্ভেজাল অভিমানী বিষণ্ণতায়  
একটা বয়স্ক দাঁত ভীষণ কষ্ট দেয় আজকাল বয়ঃবৃদ্বির ক্রমানয়তায়  
স্বপ্ন ও স্মৃতিরা সার বেঁধে দাঁড়ায় প্রতীক্ষায়  পাহাড়ের পাদপীঠে
বৃষ্টি আসবে কি ? ক্রমশঃ সময় গড়ায় শতাব্দীর খরাময় মাঠে                      
                                                     - স্বপ্নময় স্বপন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ২৪/০৭/২০১৬
    vlo......
  • সজীব ২৩/০৭/২০১৬
    nice1
  • নাবিক ২৩/০৭/২০১৬
    ভালো লাগলো
 
Quantcast