www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গুচ্ছ কবিতা-১৫ ১৭ ২৯

(১৫)
তুমি এলে সূর্যি হাসে
বিদায় নিলে সন্ধ্যা
তোমার আমার কাব্যখেলায়
শব্দমালা  বন্ধ্যা।  
স্বপ্নময় স্বপন©

         (১৭)
 চোখের ভেতর চোখ মেলো
 তোমার  অলিক তন্দ্রা ভাঙো
 ভোরের আলো ফুটিয়ে চোখে
 মোমের আলো নিভিয়ে দিয়ে
 দেখবে বধির বাতিঘরে হাজার
 তারার  জোনাক  জ্বলে
 মহাকালের রশ্মি ফেলে
চোখের ভেতর চোখ মেলে
নিখোঁজ তোমার প্রেম যমুনা
তোমার চোখেই তার সীমানা
 চোখ দিয়ে চোখ চুমি  
এই  পৃথিবীর  প্রতিধ্বনি
তোমার হৃদে শুনবে তুমি।
                   স্বপ্নময় স্বপন©

       ( ২৯)
“তুমি শূন্য আমি শূন্য
জ্যোৎস্না, স্বপ্ন পাপ পুণ্য
প্রেম পণ্য আদিম অরণ্য
হৃদয়ের গভীরে ভেতরে ভেতরে
ক্ষণে ক্ষণে বদলায় মায়াবী লাবণ্য”
                              স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আনিসা নাসরীন ০৪/০৮/২০১৬
    সুন্দর তো
  • প্রিয় ২০/০৭/২০১৬
    খুব সুন্দর।
 
Quantcast