স্বপনের কোলে ঢলেছ যে
আমার গোপন প্রিয়া;
তোমার রূপে মোহিত আমি
চোখেতে তোমার ছায়া।
কী আবেশে বসে আছ তুমি
কোন স্বপনের কোলে;
কিছু বলার ইচ্ছা রাখি
আমাকে যেওনা ভুলে।
-------