আজ তুমি কাছেতে এসেছ
ভুলে গেছি অভিমান;
তোমার জন্য আমি আছি
দিয়েছি তার প্রমাণ।
আঁধার ছিল এ পথে খুব
আজকে আলো জ্বেলেছি;
তোমার কাছেতে এসে প্রিয়
আজ যে ভালোবেসেছি।
-------