চন্দ্র তখন মাটির কাছে অন্ধকারে;
তোমার কথা মনে এল চুপিসারে।
জ্বাললে আলো, মনের কাছে- পাতলে ঘর;
আমার মনে দিয়ে গেলে স্বপ্নবাসর।
তোমার চিঠি রামধনুতে স্বপ্ন আঁকে-
কাব্য লিখে ভাসিয়ে দিই তোমার বাঁকে।
স্তব্ধ সময়, মনের ঘরে- পরিহাস;
তুমি ভেজো বর্ষা মেঘে শ্রাবণমাস।
মনের মাঝে স্বপ্ন আছে, আসে গ্লানি;
রিক্ত হাতে মনের কোণে অভিমানী।
কাছে এসো, দূর করি সব অবসাদ;
তোমার হাতে তুলে দেব পূর্ণ চাঁদ;
তোমার চোখে হাত বোলাব মধ্যরাতে-
রাতজাগা সব হাতছানি প্রণয় সাথে।
-------
Comments (17)