দৃষ্টি ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-01-04 · 760 views জলকণা নহে তুমি প্রিয়ে- তুমি মোর জলধারা; তোমার দৃষ্টি পাবার আশে- আমি হই মনোহরা। পথ ভুলে জানি, কোন কালে- তুমি যে দিয়েছ দেখা; তুমি আমার ভাবনা সাথি- তোমাতেই কাব্য লেখা। ----- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (11)