ফোন ধরোনি, রিং হয়ে যায়-
কেটে যায় কয় ঘন্টা;
অসহায় যে, ব্যস্ত ব্যাকুল-
এ পরিনত মনটা।
কীভাবে বুঝি, কেমনে বলি
বার্তা কেমনে পাঠাই
তোমার কণ্ঠ শুনিতে ইচ্ছা-
তোমাকেই শুধু চাই।
      ------