আশা-ভরসা
সাইয়িদ রফিকুল হক
সবকিছু এখনও গুছাতে পারবে
অশান্ত মনটাকে টেনে ধরো শুধু,
অনেক বেদনা ভুলে খুব শিগগির
খুঁজে পাবে তুমি জীবনের মধু।
জীবনের সবকিছু শেষ হয় নাকো
আগুনের মতো আশা নিবু-নিবু জ্বলে,
জীবন-পরিশ্রম বিফলে যায় না
আশা ভুলে যেয়ো নাকো পরিহাস-ছলে।
সাইয়িদ রফিকুল হক
০১-১২-২০২৩
Comments (7)