মনোবল ভাঙবে না সাইয়িদ রফিকুল হক · Poems · 2023-10-14 · 579 views মাথায় আকাশ ভেঙে পড়লেও কেঁদো না, কেউ আঘাত করলেও ভয় পেয়ো না, কারও কথা শুনে তুমি মনোবল ভেঙ না, শত আঘাতে তুমি বাঁচার স্বপ্ন দ্যাখো। পৃথিবী এমনই, কেউ তোমাকে একটু আসন ছেড়ে দিবে না আরও আঘাতে-আঘাতে করবে জর্জরিত তবু তুমি মনোবল ভাঙবে না কখনো। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)