মতলববাজদের মনোবাসনা
সাইয়িদ রফিকুল হক

যারা একসময় দিনপার করেছে
সমাজের নিষিদ্ধ পল্লীতে,
তারা কি বুঝবে শিল্পসাহিত্য?
তাদের গায়ে আছে উগ্র প্রসাধনীর ঘ্রাণ,
চোখের চাউনিতে আছে কতরকম তীর্যকদৃষ্টি!
আর সম্পূর্ণ দেহমনে খুব একটা হামবড়াভাব।
কিন্তু এতে কি চলে সমাজ-সংসার?
যারা একদিন খুব সময় কাটিয়েছে পতিতালয়ে
তারা আজ আমাদের কাব্যের মাঠে
গড়াগড়ি খেতে চায় অন্যরকম সুখ পেতে!
পতিতার দালালগুলোও এখন বহুরকম ছদ্মবেশে
অবাধে মিশে যাচ্ছে জনতার ভিড়ে!
কামান্ধ আর ধর্মান্ধের হাতে কখনো শোভা পায় না
মানবাত্মার শিল্পসাহিত্য আর সঙ্গীত।
কলুষিত আত্মার প্রাণিগুলোও আজ গাইতে চায়
আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত!
দূষিত প্রাণিদের মনোবাসনা বুঝতে পারে না
সমাজ-রাষ্ট্রের যত ভদ্রলোক আর ভালোমানুষ।


সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২১