ভালোবাসার ভাটা চলছে এখন
সাইয়িদ রফিকুল হক
বুনো হাঁসেদেরও একটা ঠিকানা থাকে,
সারাজীবন তারা সেখানে করে বিচরণ,
অবাধ সাঁতারের সুযোগ রয়েছে তাদের,
আমরা মানুষেরা আজও পাই না ঠিকানা!
আমাদের হৃদয় খুঁজে পায় না কোনো ঠাঁই!
পশুদের হৃদয়ে দেখি অনেক ভালোবাসা,
মানুষের হৃদয় শুধু পুড়ে-পুড়ে কয়লা!
পৃথিবীর কোথায় খুঁজে পাবো আজ প্রেম?
সবখানে এখন দেহ আর কামজের উল্লাস!
ভালোবাসার ভাটা চলছে এখন সর্বত্র,
প্রেমের জোয়ারও বন্ধ হয়ে গেছে চিরতরে।
সাইয়িদ রফিকুল হক
২২/০২/২০২০
Comments (8)