প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৬
সাইয়িদ রফিকুল হক
জীবন ঘষে আগুন জ্বলে
দুঃখ তবুও কমে না,
আশার প্রদীপ যায় যে নিভে
মন যে তবুও মানে না!
কীসের আশায় মন যে কাঁদে
ছোট্ট হৃদয়ঘরে,
তুমি ছাড়া আর কে সখী
বুঝবে আপন করে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১০/২০১৭
Comments (4)