প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৫
সাইয়িদ রফিকুল হক
কুঞ্জবনে সবাই হাসে
দেখলে নাতো তুমি,
তুমি ছাড়া হাসবে নাকো
আমার মনোভূমি।
চাঁদকে আমি চিনি নাতো
দেখছি তোমার মুখ,
চাঁদমুখে যে চাঁদের হাসি
এতেই আমার সুখ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/১০/২০১৭
Comments (3)