প্রেমপিয়াসীর চতুষ্পদী—১১
সাইয়িদ রফিকুল হক

মনখারাপের প্রশ্ন করে
লাভ কী তোমার বলো?
তারচে বন্ধু আমার সঙ্গে
কুঞ্জবনেই চলো।

কুঞ্জবনের ঝর্নাধারায়
দেখছি তোমার হাসি,
তুমি বন্ধু কাছে এসো
একটু ভালোবাসি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১০/২০১৭