মানুষ হওয়ার ইচ্ছে আছে?
সাইয়িদ রফিকুল হক

মানুষ হওয়ার ইচ্ছে আছে?
ছাড়ো তবে মিথ্যা,
সত্যকথা বললে তুমি
লাগে নাকি তিতা?
সত্য হলো মিষ্টি ভীষণ
আর যে আসল মধু,
মানুষ হয়ে বাঁচতে চাইলে
সত্যকথাই বলবে শুধু।
মিথ্যা ছেড়ে মানুষ হয়ে
দাঁড়াও সবার পাশে,
মানবজন্ম সার্থক হবে
ভালোবাসার আশে।
মানুষ হওয়ার ইচ্ছে আছে?
বন্ধ কর মিথ্যাখেলা,
সত্যছোঁওয়ায় এই দুনিয়ায়
জমবে মানবমেলা।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০১/২০১৭