মনে তোমার ব্যাধি
সাইয়িদ রফিকুল হক
মানুষ তুমি কেমন করে
হবে ফুলের মতো?
মনে তোমার ব্যাধি আছে
অনেকরকম শতো!
একটা যদি বলি এখন
রাগবে তুমি ভীষণ,
পাপের পথে চলছো তুমি
হয়নি বন্ধ মিশন।
মানুষ-মারার অভিযানে
চলছো সবার আগে,
লাভের হিসাব করছো তুমি
শুধু নিজের ভাগে!
হিংসা-ঘাতক শুয়ে আছে
তোমার সারাদেহে,
জ্বলছে দেখি ভীষণ বেগে
লোভের আগুন তাহে।
মানুষ তুমি ভালো হলে
মনে কেন ব্যাধি?
একটু তুমি হও না ভালো
কত করে সাধি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০১/২০১৭
Comments (8)