সীমিত আকারে স্বপন রোজারিও (মাইকেল) · Poems · 2021-05-24 · 432 views পড়ে গেলাম আমরা সবে সীমিত আকারের জালে, আসনের অর্ধেক যাত্রীতে রেলগাড়ী যে চলে। অফিস বলো, আদালত বলো, চলে অর্ধেক লোকে, সীমিত আকারে চলছে বাস, কষ্টের পাহাড় বুকে। অনুষ্ঠানাদি চলছে আবার তা ও সীমিত আকারে, করোনার সাবধান বাণী পড়ে মনে বারে বারে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)