আপন না হও তুমি পর তো হবে
আমার কাছে চোখের জল একটু বেশীই দামী
সে হোক তোমার অথবা আমার
কিছুই করিনি তোমার জন্যে
তুমিও করোনি কিছু আমার জন্যে-
তাহলে কি পার করেছি এক অর্থহীন,
অনুতপাদনশীল ব্যর্থ সময়?
কোনো উপসংহারে আসবোনা
অতোটা মেধা নেই আমার এই সংজ্ঞায়নের
সময় মতো বেছে নিতে হয় সুন্দরকে
অসুন্দরকে দিতে হয় বিদায়
সিদ্ধান্ত সমসাময়ীক না হলে
মৃত্যু অথবা ধ্বংস হয়ে থাকে নির্ধারিত
বেছে নাও কি নেবে তুমি...
Comments (14)