শরীরের কিংবা মনের অন্দরমহলের মধ্যে লুকানো
সিন্ধুকটার থেকে
কিছু কিছু করে বের করে আনি
আমার একটু একটু করে জমিয়ে রাখা
মন খারাপের দৃশ্যগুলো
সেগুলোকে একটা না-ধোয়া থালায়
সাজিয়ে নিই
যত্ন করে
আর একসাথে থালা আর দৃশ্যগুলোর
বিশুদ্ধিকরণে মন দিতে থাকি
আমার আজকের অনুভূতিগুলোকে
মশলা করে
ভালোভাবে সাজিয়ে কড়ায় তুলে দিই
আবেগটাকে উষ্ণতা ভেবে নিয়ে
আঁচ দিই আমার রান্নাঘরে
আর এর মাঝেই সময় নিয়ে মশলা
আর সাজানো দৃশ্যগুলোকে নেড়ে নিয়ে
থালা জুড়ে সাজিয়ে তুলি
আমার নিয়মিত বিকেল খোঁজার কাজ
Comments (18)