দুর্বলের প্রতি সবলের অত্যাচার-
এটা মানুষের ব্যাধি,
তা সে যতই হোক সভ্য।
জল পান করে তাই তার মেটে না তৃষ্ণা-
সে চায় রক্ত, আরো রক্ত।
রক্তচোষা জোঁক ঘুরে বেড়ায় সমাজে:
আমাদের চোখের সামনে,
আমরা বুঝেও বুঝি না
কারণ আমরা ভিতর থেকে সবাই শূন্য...