এই চাকরিটা বৌ পেয়েছিল।
আমায় বললো,
'সংসারে ছেলেদের পয়সাটা লাগে।
তুমি এই চাকরিটা করো,
আমি বাচ্চা সামলাবো'।
আমি চাকরি করতে করতে অফিসের বস হয়ে গেলাম-
মাথার ওপর মাথা গজালো।
ও তলিয়ে যেতে যেতে আশ্রয় নিলো রান্নাঘরে।
আমায় বললো,
'আমার সন্তান মানুষ হলেই আমার জীবন সার্থক'।
এই ভাবে কত বৌ তলিয়ে যায়,
তারপরে উঠে আসে মা হয়ে,
কে হিসাব রাখে!
নারীর এই স্বার্থত্যাগই সভ্যতার বুনিয়াদ।
Comments (5)