রেল-এ কাটা পড়লো মুরগি।
ট্রেনের ধাক্কায় মারা গেল মুরগি।
রেল লাইন-এ পড়ে মৃত মুরগি।
ট্রেন লাইন-এ মুরগির দেহ।
সেই সকাল থেকে শুরু হয়েছে এক খবর।
এক কথা কত রকম ভাবে বলা যায়।
দিনের শেষে ক্লাইম্যাক্স।
মোরগের অত্যাচারে বলি মুরগি।
গোয়েন্দা পৌঁছনোর আগেই
মোরগকে খুঁজে বার করলো খবরের চ্যানেল।
তাকে কোর্টে তোলার আগেই
শাস্তিও ঘোষণা করলো তারা।
Comments (6)