মানুষ পথ ভোলে
কিন্তু জীবন পথ ভোলে না।

পশুদের ক্ষেত্রে আলাদা।
তারা পথ ভুলতে না চাইলেও,
জীবন তাদের ভুল পথে নিয়ে যায়-
পাশবিকতার পথ।

তাই, মানুষ আবিষ্কার করলো কম্পাস।
সময়ের কাঁটার সাথে মিলে গেল দিকের কাঁটা।
ব্যাস, জীবন চললো সময়ের গতিতে,
সময়ের পথ দিয়ে।

মানুষ এগিয়ে গেল, পশু গেল পিছিয়ে।